Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বগুড়ার সোনাতলায় দু’টি শিক্ষা প্রতিষ্ঠানের সংযুক্ত সড়ক ধসে ভোগান্তি

BN DESK
11 November 2025, 11:00 AM পড়তে ১ মিনিট

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : সোনাতলায় দু’টি শিক্ষা প্রতিষ্ঠানের সংযুক্ত সড়ক ধসে যাচ্ছে। এতে করে যেকোন সময় পথচারীসহ শিক্ষার্থীরা দুর্ঘটনায় পড়ার আশঙ্কা রয়েছে। উপজেলা সদর থেকে ৬-৭ কিলোমিটার দক্ষিণে জোড়গাছা ইউনিয়নে অবস্থিত শিচারপাড়া বুলজান উচ্চ বিদ্যালয় ও শিচারপাড়া প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন সড়কটি গত কয়েক দিনের বৃষ্টিতে ধসে গেছে। এতে করে এলাকাবাসীসহ শিক্ষক-শিক্ষার্থীদের যাতায়াতে ভোগান্তি পোহাতে হচ্ছে। এমনকি ওই পথ দিয়ে দিনের বেলায় কোনরকমে চলাচল করা গেলেও রাতে পথচারীরা দুর্ঘটনার শিকার হচ্ছেন।

এ বিষয়ে শিচারপাড়া গ্রামের বাসিন্দা শহিদুল ইসলাম মুকুল বলেন, আমাদের এলাকাটি শিক্ষাদীক্ষা, ব্যবসা-বাণিজ্যে এগিয়ে রয়েছে, তবে যাতায়াতের একমাত্র রাস্তাটি ধসে গেলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষদের টনক নড়েনি। 
এ বিষয়ে শিচারপাড়া বুলজান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রশিদ বলেন, এখানে পাশাপাশি দু’টি প্রতিষ্ঠানে সহস্রাধিক শিক্ষার্থী রয়েছে। প্রতিনিয়ত তাদের যাতায়াতে ভোগান্তি পোহাতে হচ্ছে। বিদ্যালয়সংলগ্ন সড়কটি সংস্কার করা জরুরি। এছাড়া যেকোন সময় শিক্ষার্থীরা দুর্ঘটনার শিকার হতে পারে।

স্থানীয় জোড়গাছা ইউপি চেয়ারম্যান গোলাম রব্বানী বলেন, দু’টি প্রতিষ্ঠানসংলগ্ন সড়কটি জোড়গাছা ইউনিয়ন থেকে বালুয়া ইউনিয়নে অতিক্রম করেছে। এটি একটি গুরুত্বপূর্ণ সড়ক। দুই ইউনিয়নবাসীর যাতায়াতে ভোগান্তি পোহাতে হচ্ছে। জরুরি ভিত্তিতে সড়কটি সংস্কার করা প্রয়োজন।

এবিষয়ে উপজেলা প্রকৌশলী আতিকুর রহমান তালুকদার বলেন, সম্প্রতি উপজেলার বেশকিছু জনগুরুত্বপূর্ণ রাস্তা ধসে গেছে। এ বিষয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেছি। বরাদ্দ এলেই টেন্ডারের মাধ্যমে কাজ করা হবে।

এলাকা: বগুড়া সোনাতলা
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

বগুড়ার সোনাতলায় দু’টি শিক্ষা প্রতিষ্ঠানের সংযুক্ত সড়ক ধসে ভোগান্তি

B
BN DESK | 07 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার