Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বগুড়ার সোনাতলায় বৃষ্টিতে ১শ’ হেক্টর জমির আউশ ধান তলিয়ে যাওয়ার উপক্রম হয়েছে

BN DESK
11 November 2025, 10:00 AM পড়তে ১ মিনিট

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: সোনাতলায় গত কয়েকদিনের বৃষ্টিতে ১শ’ হেক্টর জমির আউশ ধান তলিয়ে যাওয়ার উপক্রম হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি বছর সোনাতলায় প্রায় ১৭শ’ হেক্টর জমিতে আউশ ধান রোপন করেছে কৃষক। যা গত বছর ছিল ১৩শ’ ২০ হেক্টর ছিলো। গত বছরের তুলনায় প্রায় ৪২০ হেক্টর জমিতে বেশি আউশ ধান রোপন করা হয়েছে। গত কয়েকদিনের বৃষ্টিতে নিম্নাঞ্চলের প্রায় ১শ’ হেক্টর জমির কাঁচা ও পাকা ধান তলিয়ে যাওয়ার উপক্রম হয়েছে।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সোহরাব হোসেন বলেন, সংশ্লিষ্ট উপজেলার একটি পৌরসভা ও ৭টি ইউনিয়নের বিভিন্ন স্থানে অবিরাম বর্ষনের ফলে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। যার ফলে প্রায় ১শ’ হেক্টর জমির আউশ ধান তলিয়ে যাওয়ার উপক্রম হয়েছে।

দ্রুত সময়ের মধ্যে ধানের জমি থেকে পানি কমে না গেলে আগাম জাতের রোপন করা ধান পাকতে শুরু করেছে। সেই ধানগুলো পানির সাথে নুয়ে পড়বে। ফলে কৃষকের সীমাহীন ক্ষতির সম্ভাবনা রয়েছে।

এলাকা: বগুড়া সোনাতলা
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

বগুড়ার সোনাতলায় বৃষ্টিতে ১শ’ হেক্টর জমির আউশ ধান তলিয়ে যাওয়ার উপক্রম হয়েছে

B
BN DESK | 19 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার