Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বগুড়ার সোনাতলায় ব্যবসায়ীর বাড়িতে চুরির ঘটনায় ১১ দিন পর মামলা হলেও আসামিরা অধরা 

BN DESK
31 October 2025, 09:00 AM পড়তে ১ মিনিট

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : দৈনিক করতোয়ায় সংবাদ প্রকাশের পর অবশেষে ১১ দিন পর বগুড়ার সোনাতলায় রেন্ট-এ কার ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনায় গতকাল মঙ্গলবার দিবাগত গভীর রাতে মামলাটি রেকর্ড করা হয়। ওই মামলার আসামিরা প্রকাশ্যে ঘোরাফেরা করলেও পুলিশ অজ্ঞাত কারণে তাদের গ্রেফতার করছে না। এ নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। এমনকি ওই মামলার বাদিকে নানাভাবে হয়রানি করারও অভিযোগ উঠেছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত ৬ সেপ্টেম্বর উপজেলার জোড়গাছা ইউনিয়নের গোসাইবাড়ী গ্রামের জনৈক আব্দুস সাত্তার বাটুর ছেলে রেন্ট-এ কার ব্যবসায়ী সিদ্দিকুর রহমান সাগরের তিন তলাবিশিষ্ট বাড়ির নিচতলার ডাইনিং রুমের গ্রিল কেটে সংঘবদ্ধ ১০/১২ জনের একদল চোর ওই বাড়ির ভিতর প্রবেশ করে টাকা, স্বর্ণালংকার, মূল্যবান কাগজপত্র  এবং আসবাবপত্র চুরি করে নিয়ে যায়।

এমনকি চোরের দল নিচতলা থেকে শুরু করে তিনতলা পর্যন্ত প্রতিটি শয়নকক্ষ, আলমারি, ওয়ারড্রোপ তছনছ করে, যা সিসি ক্যামেরার ভিডিওতে দেখা গেছে। ঘটনাটি সংঘটিত হওয়ার পর থানা পুলিশ নানা অজুহাতে মামলা রেকর্ড না করলে দৈনিক করতোয়ায় এ সংক্রান্ত একটি প্রতিবেদন গত ১৫ সেপ্টেম্বর প্রকাশিত হলে গত ১৬ সেপ্টেম্বর মামলাটি রেকর্ড করে পুলিশ। মামলাটি রেকর্ডের সাতদিন পার হলেও পুলিশ আজ পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি।

এ বিষয়ে ওই রেন্ট-এ কার ব্যবসায়ী সিদ্দিকুর রহমান সাগর বলেন, আসামিরা প্রকাশ্যে ঘোরাফেরা করলেও পুলিশ তাদের গ্রেফতার করছে না। এবিষয়ে সোনাতলা থানার অফিসার ইনচার্জ রওশন কবীরের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

এলাকা: বগুড়া সোনাতলা
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

বগুড়ার সোনাতলায় ব্যবসায়ীর বাড়িতে চুরির ঘটনায় ১১ দিন পর মামলা হলেও আসামিরা অধরা 

B
BN DESK | 24 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার