Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বগুড়ার সোনাতলায় রাশেদ হত্যা মামলায় দুই স্কুল শিক্ষকসহ তিনজন কারাগারে

R
নিজস্ব প্রতিবেদক
02 November 2025, 09:00 PM পড়তে ১ মিনিট
বগুড়ার সোনাতলায় রাশেদ হত্যা মামলায় দুই স্কুল শিক্ষকসহ তিনজন কারাগারে

কোর্ট রিপোর্টার : সোনাতলার পাকুল্লায় রাশেদ মিয়া (২৭) হত্যা মামলায় দুই স্কুল শিক্ষক সহ তিন আসামির জামিনের আবেদন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের আদেশ দেওয়া হয়েছে। ওই তিন আসামি হলো, সোনাতলা উপজেলার পাকুল্লা’র মৃত সেকেন্দার আলীল ছেলে পাকুল্লা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়ামুল কবির, একই গ্রামের আফাজ উদ্দিন সরকারের ছেলে জাকিউল আলম জেলিস এবং চাড়ালকান্দির মৃত নুরুল ইসলাম মাস্টারের ছেলে হরিখালি উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক (গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান) মাসুদুর রহমান মিলন।

ওই তিন আসামি গতকাল রোববার বগুড়ার দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। সিনিয়র জেলা ও দায়রা জজ মো. শাহজাহান কবির আবেদন শুনানি শেষে নামঞ্জুর করে হাজতে প্রেরনের আদেশ দেন।

উল্লেখ্য, ওই আসামিরাসহ অন্যান্য আসামির গত ৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় সোনাতলার পাকুল্লা’র ছাইফুল ইসলাম এবং ওজেলা বেগমের ছেলে রাশেদ মিয়াকে একই গ্রামের হামিদ মাস্টারে বড়ির ভিতর মারপিট ও নির্যাতন করে গুরুতর আহত করে।

আহত রাশেদ মিয়াকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে সে চিকিৎসাধীন অবস্থায় গত ১৪ ফেব্রুয়ারি মারা যায়। এ ব্যাপারে নিহত রশেদ মিয়ার মা ওজেলা বেগম বাদি হয়ে সোনাতলা থানায় এই হত্য মামলা দায়ের করেন।

এলাকা: বগুড়া সোনাতলা
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

বগুড়ার সোনাতলায় রাশেদ হত্যা মামলায় দুই স্কুল শিক্ষকসহ তিনজন কারাগারে

R
নিজস্ব প্রতিবেদক | 15 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার