Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বগুড়ার সোনাতলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

BN DESK
20 December 2025, 10:06 PM পড়তে ১ মিনিট

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সোনাতলা থানা পুলিশ অভিযান চালিয়ে (কার্যক্রম নিষিদ্ধ) স্বেচ্ছাসেবক লীগ নেতা গোলাম রব্বানীকে (৩৬) গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করেছে।

থানা সূত্রে জানা গেছে, উপজেলার তেকানী চুকাইনগর ইউনিয়নের তেকানী গ্রামের ওই স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগ রয়েছে। পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে তাকে তেকানী চুকাইনগর কাচারী বাজার এলাকা থেকে আটক করে।

সে গ্রেফতার এড়াতে দীর্ঘদিন আত্মগোপনে ছিল। এ বিষয়ে সোনাতলা থানার অফিসার ইনচার্জ কবীর হোসেন বলেন, আটককৃত গোলাম রব্বানীকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের মামলা রয়েছে।

এলাকা: বগুড়া সোনাতলা
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

বগুড়ার সোনাতলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

B
BN DESK | 20 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার