Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বগুড়ার ৭টি আসনে নিবন্ধন করেছেন সাড়ে ২৪ হাজার ভোটার, এবারই প্রথম পোস্টাল ব্যালটে ভোট 

BN DESK
13 January 2026, 10:37 PM পড়তে ১ মিনিট

স্টাফ রিপোর্টার: দেশে এবারই প্রথম পোস্টাল ব্যালটে ভোটগ্রহণ হতে যাচ্ছে। এই পোস্টাল ভোটে প্রবাসী ছাড়াও দেশের মধ্যে যারা নির্বাচনি কাজে ব্যস্ত থাকবেন, নিজ এলাকার বাইরে কর্মরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে (কারাগারে) থাকা ভোটার-এই তিন ধরণের ভোটাররা পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধনের সুযোগ পেয়েছেন।

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া জেলার ৭টি সংসদীয় আসনে এবং গণভোটে ২৪ হাজার ৫৬৯ জন ভোটার পোস্টাল ব্যালটে ভোট দিবেন। এরমধ্যে পুরুষ ভোটার ২০ হাজার ৪৮৮ জন ও মহিলা ভোটার ৪ হাজার ৮১ জন নিবন্ধন করেছেন। নির্বাচন কমিশনের পোস্টাল ভোট বিডি অ্যাপ সূত্র থেকে এসব তথ্য জানা গেছে। সূত্র অনুযায়ী, পোস্টাল ভোট দিতে নিবন্ধনের সময়সীমা ছিল গত ৫ জানুয়ারি।

এরমধ্যে সারাদেশ থেকে প্রবাসী ও দেশের মধ্য থেকে যারা পোস্টাল ভোট দিবেন সব মিলিয়ে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৩ জন ভোটার নিবন্ধন করেছেন। এরমধ্যে পুরুষ ভোটার ১২ লাখ ৮১ হাজার ৪৩৫ জন ও মহিলা ভোটার ২ লাখ ৫২ হাজার ২৪৬ জন নিবন্ধন করেছেন। তারমধ্যে দেশের মধ্য থেকে পোস্টাল ব্যালটে ভোট দিতে আগ্রহী পুরুষ ও মহিলা ভোটারের সংখ্যা ৭ লাখ ৬১ হাজার ১৪১ জন। এতে পুরুষ ভোটার রয়েছেন ৫ লাখ ৫৬ হাজার ৩০৫ জন, মহিলা ভোটার ২ লাখ ৪ হাজার ৮৩৬ জন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে বগুড়ার ৭টি সংসদীয় আসনের মধ্যে বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে ভোট দিতে মোট ৩ হাজার ৮১৭ জন ভোটার পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে নিবন্ধন করেছেন। এরমধ্যে পুরুষ ভোটার ৩ হাজার ৩৫৪ জন ও মহিলা ভোটার ৪৬৩ জন। বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে মোট ২ হাজার ৮১৬ জন নিবন্ধন করেছেন।

এরমধ্যে পুরুষ ভোটার ২ হাজার ৪৭৫ জন ও মহিলা ভোটার ৩৪১ জন। বগুড়া-৩ (দুপচাঁচিয়া-আদমদিঘী) আসনে মোট ৩ হাজার ৮১৭ জন ভোটার নিবন্ধন করেছেন। এরমধ্যে পুরুষ ভোটার ৩ হাজার ১৭৫ জন ও মহিলা ভোটার ৬৪২ জন। বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে মোট ২ হাজার ৫২৭ জন ভোটার নিবন্ধন করেছেন। এরমধ্যে পুরুষ ভোটার ২ হাজার ৪৬ জন ও মহিলা ভোটার ৪৮১ জন। বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে মোট ৩ হাজার ১৭৯ জন নিবন্ধন করেছেন।

এরমধ্যে পুরুষ ভোটার ২ হাজার ৫৫৩ জন ও মহিলা ভোটার ৬২৬ জন। বগুড়া-৬ (সদর) আসনে মোট ৩ হাজার ৭৪৫ জন নিবন্ধন করেছেন। এরমধ্যে পুরুষ ভোটার ২ হাজার ৮৮২ জন ও মহিলা ভোটার ৮৩৬ জন। বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে মোট ৪ হাজার ৬৩৫ জন নিবন্ধন করেছেন। এরমধ্যে পুরুষ ভোটার ৩ হাজার ৯৭৪ জন ও মহিলা ভোটার ৬৬১ জন।

বগুড়ার জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা ফজলুল করিম বলেন, এবারই প্রথম বিদেশে অবস্থানরত রেমিটান্স যোদ্ধারা পোস্টাল ভোট বিডি অ্যাপ’র মাধ্যমে ভোট দিতে পারবেন। এছাড়া দেশের মধ্যে মোট তিন ধরনের ব্যক্তি পোস্টাল ভোট বিডি অ্যাপ’র মাধ্যমে ভোট দিতে নিবন্ধন করেছেন।

তিনি আরও বলেন, যারা পোস্টল ব্যালটে ভোট দিবেন তাদের কাছে আগামী ২১ জানুয়ারির মধ্যে পোস্টাল ব্যালট পৌঁছে যাবে। তারা ভোট প্রদান করে নিকটস্থ ডাক বিভাগের মাধ্যমে তাদের ভোট প্রেরণ করবেন। এক্ষেত্রে তাদের কোন খরচ লাগবে না। প্রবাসী ভোটারদের মধ্যে যারা পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধন করেছেন তারা কোন কারণে দেশে চলে এলেও সংশ্লিষ্ট কেন্দ্রে ভোট দিতে পারবেন না।

এলাকা: বগুড়া
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

বগুড়ার ৭টি আসনে নিবন্ধন করেছেন সাড়ে ২৪ হাজার ভোটার, এবারই প্রথম পোস্টাল ব্যালটে ভোট 

B
BN DESK | 13 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার