Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বগুড়ায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

BN DESK
30 October 2025, 01:00 PM পড়তে ১ মিনিট
বগুড়ায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার: বগুড়া সদরের গোকুল ইউনিয়ন পরিষদের ভবনের পাশে বোরহান উদ্দিনের মাজার সংলগ্ন মসজিদের সামনে রাস্তায় পড়ে থাকা মধ্য বয়সী এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে সদর থানার পুলিশ মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠায়।

বগুড়া সদর থানার ওসি মো: হাসান বাসির বলেন, সেখানে অসুস্থ্য অবস্থায় লোকটি মারা যায় বলে স্থানিয়রা জানিয়েছেন। তার বয়স ৩৫ থেকে ৪০ বছর হবে। লোকটির সাথে একটি ট্রাভেল ব্যাগ পাওয়া গেছে। আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) রাত ৯ টা পর্যন্ত তার কোন পরিচয় মেলেনি। তার মরদেহ শজিমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পরিচয় না পেলে  তার মরদেহ আঞ্জুমান ই মফিদুলের মাধ্যমে দাফন করা হবে।

এলাকা: বগুড়া বগুড়া সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

বগুড়ায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

B
BN DESK | 17 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার