Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বগুড়ায় আগুনে ক্ষতিগ্রস্ত তিন হিন্দু পরিবারকে জামায়াতের সহায়তা

BN DESK
23 December 2025, 11:09 PM পড়তে ১ মিনিট

বগুড়া শহরের ৬নং ওয়ার্ডের চেলোপাড়ায় আগুনে তিনটি বসতবাড়ি পুড়ে যাওয়ার ঘটনার পর আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে ঘটনাস্থলে যান বগুড়া শহর জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল। তিনি ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি পরিদর্শন করেন ও পরিবারকে সান্ত্বনা দেন।

এসময় উপস্থিত ছিলেন- শহর সেক্রেটারি অধ্যাপক আ স ম আব্দুল মালেক, সহকারী সেক্রেটারি অধ্যাপক রফিকুল আলম, যুববিষয়ক সম্পাদক অধ্যাপক আব্দুস সালাম তুহিন, আইন সম্পাদক এড. শাহীন মিয়া, ৬নং ওয়ার্ড আমির আবু হানজালা, নায়েবে আমির জাকির হোসেন, সেক্রেটারি দেলোয়ার হুসাইন সাঈদী, ২০নং ওয়ার্ড আমির মাস্টার শামসুজ্জামান, নায়েবে আমির হাসান আলী প্রমুখ। এসময় তিনি অসহায় পরিবারকে অর্থ সহাসয়তা প্রদান করেন। উল্লেখ্য, গত রোববার সকালে আগুনে মধু বর্মণ, উত্তম সাহা ও বিপুল সাহার বাড়ি পুড়ে যায়।

এলাকা: বগুড়া বগুড়া সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

বগুড়ায় আগুনে ক্ষতিগ্রস্ত তিন হিন্দু পরিবারকে জামায়াতের সহায়তা

B
BN DESK | 23 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার