Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বগুড়ায় আগুনে পুড়ল ৪টি প্রতিষ্ঠান

BN DESK
23 January 2026, 08:55 PM পড়তে ১ মিনিট

স্টাফ রিপোর্টার : বগুড়ায় আগুনে দুটি ওষুধের দোকান,একটি রেস্টুরেন্ট ও একটি কনফেকশনারী দোকান পুড়ে গেছে। গতকাল বৃহস্পতিবার রাতে এই আগুন লাগার ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, টিএমএসএস মেডিকেল কলেজ ও হাসপাতালের হাসপাতালের দক্ষিণ অংশে সাফওয়ান নামে ওষুধের দোকানে প্রথমে আগুন লাগে। কিছুক্ষণের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পাশের সেবা ফার্মেসি, দি ক্রাউন রেস্টুরেন্ট ও পাপ্পু স্টোর নামে কনফেকশারীর দোকানে। আগুনের লেলিহান শিখায় মুহূর্তেই দোকানগুলোতে রাখা ওষুধ ও আসবাবপত্র ভস্মিভূত হয়।

খবর পেয়ে রাত ১২টা ১০ মিনিটের দিকে বগুড়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। সিনিয়র স্টেশন অফিসার মো: শহিদুল ইসলামের নেতৃত্বে ফায়ার সার্ভিস সদস্যরা প্রায় পৌনে একটার দিকে আগুন নিভিয়ে ফেলেন।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, আগুনে ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। বগুড়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো: শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বৈদুতিক গোলযোগ থেকে এই আগুন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এলাকা: বগুড়া বগুড়া সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

বগুড়ায় আগুনে পুড়ল ৪টি প্রতিষ্ঠান

B
BN DESK | 23 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার