Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বগুড়ায় আফগান যুবাদের ঘাম ঝড়ানো অনুশীলন

BN DESK
09 November 2025, 09:00 AM পড়তে ১ মিনিট

স্পোর্টস রিপোর্টার: বগুড়ায় দুটি এক দিনের ম্যাচ খেলতে আফগানিস্তানের অনুর্ধ্ব-১৯ দল এখন বগুড়ায় অবস্থান করছে। দলের খেলোয়াড়রা আজ বুধবার (২২ অক্টোবর) সকাল ৯ টায় শহীদ চাঁন্দু স্টেডিয়ামে অনুশীলনের জন্য আসেন। টানা দুই ঘণ্টা তারা স্টেডিয়ামের নেটে বল ছুড়ে ব্যাটিং করে ঘাম ঝড়িয়েছেন। বগুড়ায় এসে  আত্মবিশ্বাস নিয়ে তারা অনুশীলন করেছে।

দলের খেলোয়াড়রা হলেন, উজাইরুল্লাহ, বরকত, ফয়সাল খান, খালিদ, নাজিফুল্লাহ, আজিজুলালাহ, ওয়াহিদুল্লাহ, হাফিজুল্লাহ, আব্দুল আজিজ, খাতির খান, নূরিস্তানী, সালাম খান, মাহবুব, জয়তুল্লাহ, রুহুল্লাহ এবং ওসমান। আগামীকালও এই দলের খেলোয়াড়রা বেলা ২ টায় অনুশীলন করবেন।

এদিকে আজ বুধবার (২২ অক্টোবর) অনেক ক্রিকেট প্রেমী আফগান যুবাদের অনুশীলন দেখার জন্য স্টেডিয়ামে গিয়েছিলেন। বগুড়ার দর্শকরা এখন খেলা দেখার জন্য মুখিয়ে আছেন।

এলাকা: বগুড়া বগুড়া সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

বগুড়ায় আফগান যুবাদের ঘাম ঝড়ানো অনুশীলন

B
BN DESK | 23 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার