Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বগুড়ায় আমিনুল হত্যা মামলায় একজনের যাবজ্জীবন কারাদন্ড

BN DESK
11 November 2025, 02:00 AM পড়তে ১ মিনিট

কোর্ট রিপোর্টার : বগুড়ার কাহালুর আমিনুল ইসলাম ওরফে আমিনুর রহমান হত্যা মামলার রায়ে অভিযুক্ত আসামি আব্দুল মান্নানকে (৩৪) যাবজ্জীবন সশ্রম কারাদন্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৬ মাসের সশ্রম কারাদন্ডাদেশ দেওয়া হয়েছে। সাজাপ্রাপ্ত আসামি মান্নান কাহালুর ছোট কাশিমালার তছলিম উদ্দিনের ছেলে। আজ বুধবার (৮ অক্টোবর) বগুড়ার সিনিয়ার দায়রা জজ মো. শাহজাহান কবির এই মামলার রায় দেন।

উল্লেখ্য, বগুড়ার কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়নের ছোট কাশিমালা গ্রামের মতিয়ার রহমান ও তার ছেলে আমিনুল ইসলামদের সাথে সাজাপ্রাপ্ত আসামি আব্দুল মান্নান ও তার বাবা তছলিম উদ্দিনের সাথে পারিবারিক বিরোধ চলে আসছিল। এরই জের ধরে ২০১৭ সালের ১৭ জুন সকাল ৭টার দিকে আমিনুল ইসলামকে (৩০) তাদের বাড়িতে ডেকে নিয়ে যায়।

এরপর কথা বলার এক পর্যায়ে মান্নান আমিনুল ইসলামকে ধারালো চাকু দিয়ে বুকের বাম পাশে আঘাত করে গুরুতর জখম করে। আহত আমিনুলকে আশঙ্কাজনক অবস্থায় দুপচাাঁচিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে নিহত আমিনুলের বাবা মতিয়ার রহমান কাহালু থানায় এই হত্যা মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত শেষে কাহালু থানার এসআই আবু হেলাল অভিযোগপত্র দাখিল করেন। মামলাটি পরিচালনা করেন বাদি রাষ্ট্রপক্ষে পিপি এড. আব্দুল বাছেদ এবং আসামি পক্ষে এড. নাসিম আহমেদ।

এলাকা: বগুড়া বগুড়া সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

বগুড়ায় আমিনুল হত্যা মামলায় একজনের যাবজ্জীবন কারাদন্ড

B
BN DESK | 08 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার