Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বগুড়ায় ইবনে সিনা হাসপাতালে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

BN DESK
21 November 2025, 10:23 PM পড়তে ১ মিনিট

বগুড়ায় হাজারো রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিলো বগুড়া ইবনে সিনা হাসপাতাল। আজ শুক্রবার (২১ নভেম্বর) সকাল ৯টা-থেকে দুপুর ১টা পর্যন্ত প্রায় ২০ জন কনসালটেন্টের উপস্থিতিতে বগুড়া ইবনে সিনা হাসপাতাল এন্ড ডায়াগনোস্টিক সেন্টার কলোনী বগুড়ার উদ্যোগে গরীব ও অসহায় রোগীদের জন্য একটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

ক্যাম্পে প্রধান অতিথি উপস্থতি ছিলেন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো: সলিমুল্লাহ আকন্দ, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উক্ত ইউনিট এর ডেপুটি ডিরেক্টর (মেডিকেল সার্ভিস) ডা. এ কে এম মাসুদ পারভেজ। প্রধান আলোচক ছিলেন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের নবজাতক ও শিশু রোগ বিভাগের সহকারী অধ্যাপক এনডিএফ বগুড়ার সভাপতি ডা. মো. লিয়াকত আলী।

আরো উপস্থিত ছিলেন ইউনিটের ম্যানেজার এন্ড এডমিন ইনচার্জ হানিফ উদ্দিন আহমদ, জোনাল ইনচার্জ (বিজনেস ডিভলপমেন্ট) আলী আহম্মেদ, এইচআর ইনচার্জ ও ডি-ল্যাব বগুড়ার কর্পোরেট ইনচার্জ (বিডি) তাজনুর ইসলাম প্রমুখ। উক্ত ক্যাম্পে কনসালটেন্টগণ প্রায় হাজারো রোগীকে ফ্রি চিকিৎসা ব্যবস্থাপত্র প্রদান করেন।

এলাকা: বগুড়া বগুড়া সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

বগুড়ায় ইবনে সিনা হাসপাতালে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

B
BN DESK | 21 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার