Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বগুড়ায় একাধিক মামলার আসামি ছাত্রলীগ নেতা সজিব গ্রেফতার

BN DESK
24 December 2025, 02:02 AM পড়তে ১ মিনিট

স্টাফ রিপোর্টার : বগুড়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বগুড়া জেলা কমিটির নেতা একাধিক মামলার আসামি মো.সজিব (২৫)কে গ্রেফতার করা হয়েছে। গতকাল সোমবার রাতে সাবগ্রাম এলাকা থেকে সদর থানার পুলিশ তাকে গ্রেফতার করে। 

সদর থানা সূত্রে জানা গেছে, সজিবের বিরুদ্ধে শহরের পূর্ব বগুড়ার সাবগ্রাম ও চকআলম এলাকায় চাঁদাবাজি, ভাঙচুর, নাশকতা ও অগ্নিসংযোগসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তার একটি সন্ত্রাসী বাহিনী রয়েছে।

ধৃত সজিব বগুড়া সদর উপজেলার সাবগ্রাম এলাকার চক আলম গ্রামের মো. আসাদুল ইসলামের ছেলে। বগুড়া সদর থানার ওসি মনিরুল ইসলাম জানান,গ্রেফতার সজিবের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এলাকা: বগুড়া
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

বগুড়ায় একাধিক মামলার আসামি ছাত্রলীগ নেতা সজিব গ্রেফতার

B
BN DESK | 23 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার