Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বগুড়ায় গাঁজাসহ তিন কারবারি গ্রেফতার

BN DESK
10 December 2025, 08:56 PM পড়তে ১ মিনিট

স্টাফ রিপোর্টার: বগুড়ায় ৩ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। ডিবি পুলিশ ও মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা গতকাল মঙ্গলবার ও আজ বুধবার (১০ ডিসেম্বর) বগুড়া শহর ও মোকামতলায় পৃথক অভিযান চালিয়ে তাদে কে গাঁজাসহ গ্রেফতার করে।

গ্রেফতারকৃত মাদক কারবারিরা হলো, বগুড়া শহরতলির বারপুর মধ্যপাড়া এলাকার ওসমান প্রামানিকের এর ছেলে রফিকুল ইসলাম ওরফে পমা (৫৮), পাবনার আমিনপুর থানার দারিয়াপুর এলাকার ইউসুফ আলীর ছেলে রবিউল ইসলাম (৩০), ও লালমনিরহাটের আদিতমারী থানার পূর্ব ভেলাবাড়ী এলাকার আজিজুল হকের ছেলে আব্দুল করিম (২৬)।

পুলিশ সূত্র জানায়, গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি দল বগুড়ার বারপুর এলাকা থেকে ১ কেজি গাঁজাসহ কারবারি রফিকুল ইসলামকে গ্রেফতার করে। এ ঘটনায় বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। ধৃত আসামীর বিরুদ্ধে ৫ টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

এদিকে, একই সময়ে মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্র’র সদস্যরা শিবগঞ্জের মুরাদপুর মীর রুবেল ফিলিং স্টেশনের সামনের সড়কে অভিযান চালিয়ে যাত্রীবাহী বাসে তল্লাশি করে ১ কেজি গাঁজাসহ রবিউল ইসলামকে গ্রেফতার করে।

অপরদিকে, একই স্থানে রাত সাড়ে ১২টার দিকে অভিযান চালিয়ে আরও ১ কেজি গাঁজাসহ আব্দুল করিম নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বগুড়ার শিবগঞ্জ থানায় পৃথক মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

এলাকা: বগুড়া বগুড়া সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

বগুড়ায় গাঁজাসহ তিন কারবারি গ্রেফতার

B
BN DESK | 10 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার