Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বগুড়ায় ছেলের হাতে বাবা ছুরিকাহত

BN DESK
10 December 2025, 09:41 PM পড়তে ১ মিনিট

স্টাফ রিপোর্টার : বগুড়া শহরের মালগ্রাম চাপড়পাড়ায় ছেলের ছুরিকাঘাতে বাবা জাহিদুল ইসলাম (৪৫) গুরুতরভাবে আহত হয়েছেন। তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল ৫ টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, পারিবারিক বিরোধের জের ধরে ছেলে আকাশ তার বাবা জাহিদুলকে পেটে ও উরুতে ছুরিকাঘাত করে। এতে তিনি গুরুতর আহত হলে লোকজন তাকে উদ্ধার করে ওই হাসপাতালে ভর্তি করে দেয়।

বিষয়টি নিশ্চিত করে স্টেডিয়াম পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো: কামরুজ্জামান বলেন পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্ত ছেলে পালিয়েছে। পারিবারিক বিষয় নিয়ে বিরোধকে কেন্দ্র করে ছেলে তার বাবাকে ছুরিকাঘাত করে বলে জানা গেছে।

এ বিষয়ে বগুড়া সদর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো: মনিরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে এ ঘটনায় গতকাল মঙ্গলবার রাত ৮ টা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি। মামলা দায়ের হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এলাকা: বগুড়া বগুড়া সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

বগুড়ায় ছেলের হাতে বাবা ছুরিকাহত

B
BN DESK | 10 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার