Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বগুড়ায় জামায়াতের গণমিছিল সমাবেশ ও স্মারকলিপি প্রদান

BN DESK
11 November 2025, 02:00 PM পড়তে ১ মিনিট

জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচনসহ ৫ দফা দাবিতে বগুড়ায় গণমিছিল করেছে জামায়াত। কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে আজ রোববার (১২ অক্টোবর) সকালে পৌর পার্কে গণজমায়েত অনুষ্ঠিত হয়। বগুড়া শহর ও জেলা জামায়াত যৌথ ভাবে এই গণজমায়েত আয়োজন করে।

জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত গণজমায়েতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রিয় নির্বাহী পরিষদের সদস্য ও বগুড়া-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ শাহাবুদ্দিন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রিয় সহসভাপতি ও বগুড়া-৭ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী  গোলাম রব্বানী।

বক্তব্য রাখেন বগুড়া শহর জামায়াতের আমির ও বগুড়া-৬ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল, জামায়াত নেতা মাওলানা আলমগীর হোসাইন, মানসুরুর রহমান, অধ্যাপক আব্দুল বাছেদ, অধ্যাপক আ.স.ম আব্দুল মালেক, মাওলানা আব্দুল হালিম বেগ, মাওলানা আব্দুল হাকিম সরকার, বগুড়া-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী নূর মোহাম্মদ আবু তাহের, আজগর আলী, আব্দুল হামিদ বেগ, ক্বারী আব্দুল মজিদ, আব্দুস ছালাম তুহিন, এড. আব্দুল হালিম, হেদাইতুল ইসলাম, মাওলানা আব্দুল মোমিন, শহর শিবিরের সভাপতি হাবিবুল্লাহ খন্দকার, সাইয়্যেদ কুতুব সাব্বির, জোবায়ের আহম্মেদ প্রমুখ। গণজমায়েত শেষে গণমিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলটি পৌর পার্ক থেকে শুরু হয়ে শহরের জিরো পয়েণ্ট সাতমাথা হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বটতলায় সমাবেশে মিলিত হয়। জামায়াতে ইসলামীর শহর ও জেলা শাখার নেতৃবৃন্দ এস ময় বক্তব্য রাখেন। একই সময়ে জেলা আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল হকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন। জেলা প্রশাসক হোসনা আফরোজা স্মারকলিপি গ্রহণ করেন। স্মারকলিপি প্রদান শেষে সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়।

এলাকা: বগুড়া বগুড়া সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

বগুড়ায় জামায়াতের গণমিছিল সমাবেশ ও স্মারকলিপি প্রদান

B
BN DESK | 12 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার