Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বগুড়ায় জুলাই শহিদদের কবর জিয়ারত করলেন উপদেষ্টা আদিলুর 

BN DESK
24 January 2026, 01:19 PM পড়তে ১ মিনিট

স্টাফ রিপোর্টার : আজ শনিবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় বগুড়ার নামাজগড় আঞ্জুমান-ই-গোরস্থানে জুলাই গণঅভ্যুত্থানে তিন শহিদের কবর জিয়ারত করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান খান। এসময় তিনি শহিদদের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় শহিদ পরিবারের সদস্য ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে তিনি জুলাই স্মৃতিসৌধে পুষ্পস্তবক অপর্ণ করেন।

এসময় পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মো. শওকত রশীদ, রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশীদ, বগুড়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান, বগুড়া জেলা পুলিশ সুপার শাহাদাত হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মেজবাউল করিম, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল ওয়াজেদসহ বগুড়ার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

এলাকা: বগুড়া বগুড়া সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

বগুড়ায় জুলাই শহিদদের কবর জিয়ারত করলেন উপদেষ্টা আদিলুর 

B
BN DESK | 24 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার