স্টাফ রিপোর্টার : বগুড়ায় ৩৫০ পিস নেশা জাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা পোনে ৬ টার জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র একটি টিম শহরের নবাববাড়ী রোডস্থ বগুড়া ডায়াবেটিস হাসপাতালের পশ্চিমপাশে রাস্তায় অভিযান চালিয়ে ওই দুই কারবারিকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ওই পরিমাণ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
ডিবি জানায়, গ্রেফতারকৃতরা হলো, সদরের ক্ষিদ্রধামা গ্রামের মৃত আজাহার আলীর ছেলে মোঃ রাসেল মিয়া (৪০) ও লতিফপুর উত্তরপাড়ার মৃত শমসের আলী মিয়ার ছেলে আবু সাঈদ আজমল কবীর সোহেল (৩০)। তাদের বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে। গতকাল তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।