Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বগুড়ায় তারেক রহমানের হাতে ‘অগ্রযাত্রা’ স্মরণিকা তুলে দিলো যুবদল

BN DESK
31 January 2026, 11:23 PM পড়তে ১ মিনিট

স্টাফ রিপোর্টার : বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রকাশিত স্মরণিকা ‘অগ্রযাত্রা’ তুলে দিয়েছেন বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক আবু হাসান।

আজ শনিবার (৩১ জানুয়ারি) সকালে শহরের হোটেল নাজ গার্ডেনে অনুষ্ঠিত বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা শেষে জেলা যুবদলের পক্ষে সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক বিএনপি চেয়ারম্যানকে তাদের স্মরণিকা হস্তান্তর করেন।

পাশাপাশি দীর্ঘ ১৯ বছর পর প্রিয় পিতৃভূমিতে আগমনের জন্যে বগুড়া জেলা যুবদলের পক্ষ থেকে সাংগঠনিক অভিভাবক হিসেবে তারেক রহমান ও তার সহধর্মিনী ডা. জুবাইদা রহমানকে নেতৃবৃন্দরা সম্মাননা স্মারক প্রদান করেন। যুবদলের সকল ইউনিটের পক্ষ থেকে দেওয়া এই সম্মাননা স্মারক গ্রহণ করেন বিএনপি চেয়ারম্যান সকলকে শুভেচ্ছা জানান।

এছাড়াও একই অনুষ্ঠানে বগুড়া জেলা ছাত্রদলের পক্ষ থেকে সভাপতি হাবিবুর রশিদ সন্ধান ও সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের হাতে জাতীয় পতাকা তুলে দেন।

এলাকা: বগুড়া বগুড়া সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

বগুড়ায় তারেক রহমানের হাতে ‘অগ্রযাত্রা’ স্মরণিকা তুলে দিলো যুবদল

B
BN DESK | 31 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার