Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বগুড়ায় দলীয় অসুস্থ নেতাকর্মীদের মাঝে তারেক রহমানের আর্থিক সহায়তা প্রদান

BN DESK
22 November 2025, 08:03 PM পড়তে ১ মিনিট

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত ক্যান্সার ও কিডনি রোগে আক্রান্ত বগুড়ায় দলীয় নেতাকর্মীদের আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। আজ শনিবার (২২ নভেম্বর) সকালে দলীয় কার্যালয়ে এই আর্থিক সহায়তা প্রদান করেন জেলা বিএনপি’র সভাপতি রেজাউল করিম বাদশা। অনুষ্ঠানে ক্যান্সারে আক্রন্ত আটজনকে ৫০ হাজার করে ৪ লাখ, কিডনিসহ বিভিন্ন রোগী অক্রান্ত ছয়জন রোগীকে ৩৫ হাজার করে ২ লাখ ১০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।

অর্থ সহযোগিতা প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি কাজী রফিকুল ইসলাম, আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদীন চাঁন, জেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক এমপি মোশারফ হোসেন।

এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সহ-সভাপতি এমআর ইসলাম স্বাধীন, মাফতুন আহমেদ খান রুবেল, সাংগঠনিক সম্পাদক শহীদ উন নবী সালাম, কেএম খায়রুল বাশার, জাহিদুল ইসলাম হেলাল, যুগ্ম সম্পাদক শেখ তাহাউদ্দিন নাহিন, মনিরুজ্জামান মনি, এনামুল হক নতুন, জিয়াউল হক লিপন, দপ্তর সম্পাদক এড. হুমায়ন, ক্যাশিয়ার শাহাদত হোসেন, বিএনপি নেতা নুরুল হুদা তিলক, সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল, সোলাইমান আলী, মিজানুর রহমান মিজান, শামীম রেজা শামীম, রাজু হোসেন পাইকার, জেলা মহিলা দলের সভাপতি শাহজাদী, সাধারণ সম্পাদক নাজমা আক্তার, জেলা কৃষকদলের আহবায়ক সাইফুল ইসলাম রনি, সদস্য সচিব এনামুল হক সুমন, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ সুজন প্রমুখ।

এলাকা: বগুড়া বগুড়া সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

বগুড়ায় দলীয় অসুস্থ নেতাকর্মীদের মাঝে তারেক রহমানের আর্থিক সহায়তা প্রদান

B
BN DESK | 22 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার