Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বগুড়ায় নেপিয়ার ঘাস ভর্তি ভ্যান থেকে ৩৫ কেজি গাঁজা উদ্ধার, আটক দুই

BN DESK
10 November 2025, 05:00 AM পড়তে ১ মিনিট

স্টাফ রিপোর্টার : নেপিয়ার ঘাস ভর্তি ভ্যানে পাচার করার সময়  ৩৫ কেজি গাঁজা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের সদস্যরা।

শুক্রবার রাত ৯ টার দিকে সোনাতলা উপজেলার বোচারপুকুর এলাকায় এই অভিযান চালানো হয়। এসময় আটক করা হয় দুই মাদকপাচারকারীকে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের উপ- পরিচালক জিললুর রহমান এতথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, কুড়িগ্রাম থেকে গাঁজার একটি বড় চালান গাইবান্ধায় আসে।সেখানে থেকে  কৌশলে গাঁজা বগুড়ার বিভিন্ন এলাকায় সরবারহ করা হবে। এমন সংবাদের ভিত্তিতে  মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সসদ্যরা সোনাতলা উপজেলার বোচারপুকুর এলাকায় অবস্থান নেন। রাত ৯ টার দিকে নেপিয়ার ঘাস ভর্তি একটি ভ্যান গ্রামের পথ ধরে যাওয়ার সময় ভ্যানটি আটক করে তল্লাশী করে ৭ টি প্যাকেটে ৩৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় আটক করা হয় দুই মাদক পাচারকারীকে। আটককৃতরা হচ্ছেন গাইবান্ধা জেলায় গোবিন্দগঞ্জ উপজেলার শারমারা গ্রামের আমিনুর রহমান শেখ (৩৫) ও একই গ্রামের ময়নুল হক (৩৩)। আটককৃতদের বিরুদ্ধে সোনাতলা থানায় মামলা দায়ের করা হয়েছে।

এলাকা: বগুড়া সোনাতলা
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

বগুড়ায় নেপিয়ার ঘাস ভর্তি ভ্যান থেকে ৩৫ কেজি গাঁজা উদ্ধার, আটক দুই

B
BN DESK | 27 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার