Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বগুড়ায় পাবলিক পরীক্ষায় আইনে গ্রেফতারকৃত ৫ আসামির রিমান্ড ও জামিন নামঞ্জুর

BN DESK
11 January 2026, 09:18 PM পড়তে ১ মিনিট

কোর্ট রিপোর্টার : গত শুক্রবার (৯ জানুয়ারি) বগুড়ায় অনুষ্ঠিত সরকারি প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে পাবলিক পরীক্ষা আইনে গ্রেফতারকৃত হাজতি পাঁচ আসামির জামিন ও রিমান্ডের আবেদন নামঞ্জুর করা হয়েছে। আজ রোববার ১১ জানুয়ারি) সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বগুড়া সদর আমলি আদালতের বিচারক মো. কামাল হেসেন ওই আসামিদের রিমান্ড এবং জামিনের আবেদন শুনানি শেষে উভয় আবেদন নামঞ্জুর করেন।

আসামিরা হলেন- বগুড়ার শেরপুর উপজেলার শুভগাছার কামরুজ্জামানের ছেলে পিয়াল হোসেন, নন্দীগ্রামের হাটধুমা পূর্বপাড়ার আব্দুল খালেকের ছেলে রিয়াদুল জান্নাত, গাবতলীর মরিয়া পশ্চিমপাড়ার তবিবরের ছেলে শফিকুল, শিবগঞ্জের দহপাড়ার ইউসুফ উদ্দিনের মেয়ে শরিফা খাতুন এবং মোকামতলার শংকরপুরের সৈয়দ জামানের মেয়ে সুরাইয়া আক্তার।

ওই আসামিদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় পৃথক পৃথক তিনটি মামলা দায়ের করা হয়। পৃথক ওই মামলার বাদিরা হলেন- আদমদিঘী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুর রহিম প্রধান, সারিয়াকান্দি উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুর রউফ মিয়া এবং একই উপজেলা শিক্ষা অফিসার মাহতাবুর রহমান।

পৃথক ওই তিন মামলার তদন্তকারী পুলিশ কর্মকর্তারা হলেন- এসআই শফিকুল ইসলাম, এসআই সিরাজুল ইসলাম এবং এসআই আব্দুল খালেক। হাজতি ওই আসামিদের এবং তদন্তকারী পুলিশ কর্মকর্তাদের উপস্থিতিতে উভয় আবেদন শুনানি শেষে আদালত ওই আদেশ দেন।

পৃথক পৃথক ভাবে বিয়াম মডেল স্কুল এন্ড কলেজ কেন্দ্র, কালেক্টরেট স্কুল এন্ড কলেজ কেন্দ্র এবং ওয়াইএমসি স্কুল এন্ড কলেজ কেন্দ্র থেকে অসদুপায় অবলম্বনের অভিযোগে তাদের আটক ও পরে মামলা দায়ের করা হয়।

এলাকা: বগুড়া বগুড়া সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

বগুড়ায় পাবলিক পরীক্ষায় আইনে গ্রেফতারকৃত ৫ আসামির রিমান্ড ও জামিন নামঞ্জুর

B
BN DESK | 11 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার