Logo
ট্রেন্ডিং: গুলশানের বাসভবন ফিরোজায় খালেদা জিয়ার মরদেহ খালেদা জিয়ার জানাজায় নারীদের জন্য বিশেষ ব্যবস্থা ইনকিলাব মঞ্চের কর্মসূচি স্থগিত, খালেদা জিয়ার জানাজায় অংশ নেওয়ার অনুরোধ বিএনপি কার্যালয়ে জামায়াত নেতারা, শোক বইতে স্বাক্ষর

বগুড়ায় পিকআপ ভ্যানে মিলল ৪শ’ বোতল ফেনসিডিল গ্রেফতার ২

R
নিজস্ব প্রতিবেদক
11 November 2025, 03:00 PM পড়তে ১ মিনিট
বগুড়ায় পিকআপ ভ্যানে মিলল ৪শ’ বোতল ফেনসিডিল গ্রেফতার ২

স্টাফ রিপোর্টার : বগুড়ায় একটি পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে চারশ’ বোতল ফেনসিডিলসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। আজ রোববার (৭ সেপ্টেম্বর) ভোরে সদর থানার পুলিশের একটি টিম শহরের উপকন্ঠে মাটিডালি এলাকায় অভিযান চালিয়ে ফেনসিডিলসহ তাদেরকে গ্রেফতার করে।

সদর থানার ওসি হাসান বাসির জানান, গোপন সংবাদেরভিত্তিতে ওই দিন ভোর ৫টার দিকে মাটিডালি বিমান মোড়ে আইএফআইসি ব্যাংকের শাখা অফিসের সামনে একটি নীল রঙের টাটা পিকআপ ভ্যান (ঢাকা-মেট্রো ন-২১-৭৭৯৮) থামিয়ে এতে তল্লাশি করা হয়। তল্লাশিকালে ওই পিকআপ ভ্যানের বক্সে বিশেষ কায়দায় রাখা চারশ’ বোতল ফেনসিডিল উদ্ধার এবং এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো-গাইবান্ধার সাঘাটা উপজেলার থৈকরপাড়া এলাকার কফিল উদ্দিনের ছেলে তহিদুল ইসলাম তৌহিদ (২০) ও নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার যদুমনি এলাকার মোজাফ্ফর হোসেনের ছেলে মো. মোস্তাকিম (২২)। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

এলাকা: বগুড়া বগুড়া সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

বগুড়ায় পিকআপ ভ্যানে মিলল ৪শ’ বোতল ফেনসিডিল গ্রেফতার ২

R
নিজস্ব প্রতিবেদক | 07 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার