Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বগুড়ায় বাসের ধাক্কায়  ট্রাক হেলপার নিহত 

BN DESK
19 October 2025, 12:46 PM পড়তে ১ মিনিট

স্টাফ রিপোর্টার : বগুড়া-রংপুর মহাসড়কের বগুড়া সদরের দিঘলকান্দি মাঝিপাড়া এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে একটি যাত্রীবাহী বাস ধাক্কা দিলে রেজাউল (২২) নামে ট্রাকের হেলপার নিহত হন। বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

কুন্দারহাট হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ হাফিজুর রহমান জানান, গতকাল ভোর সাড়ে ৫টার দিকে উল্লেখিত স্থানে সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে পাভেল এক্সপ্রেস নামে যাত্রীবাহী বাস ধাক্কা দিলে ওই ট্রাকের হেলপার গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত রেজাউল টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সল্লারচরপাড়া এলাকার আব্দুল আলিমের ছেলে।  

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, ‘দুর্ঘটনার পর ট্রাক ও বাস দুটিই ঘটনাস্থল থেকে চলে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

 

এলাকা: বগুড়া
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

বগুড়ায় বাসের ধাক্কায়  ট্রাক হেলপার নিহত 

B
BN DESK | 25 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার