Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বগুড়ায় বিএনপিতে জামায়াতের ২১ নেতাকর্মীর যোগদান

BN DESK
24 December 2025, 01:34 AM পড়তে ১ মিনিট

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগ দিয়েছেন জামায়াতে ইসলামীর ২১ জন নেতাকর্মী। সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় নন্দীগ্রাম পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ঢাকইর গ্রামে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে তারা বিএনপিতে যোগদান করেন।

পরে নবাগতদের ফুল দিয়ে বরণ করেন এমিপ প্রার্থী মোশারফ হোসেন।

জানা যায়, জামায়াতের সহযোগী সদস্য জাকির হোসেনের নেতৃত্বে নেতাকর্মীরা দলত্যাগ করে বিএনপির প্রার্থীর সঙ্গে প্রচারণায় নেমেছেন। তাদেরকে স্বাগত জানিয়েছে উপজেলা ও পৌর বিএনপি।

এসময় উপস্থিত ছিলেন নন্দীগ্রাম উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, সাধারণ সম্পাদক শফিউল আলম সুমন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রউফ রুবেল, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক রঙিন, সদস্য সচিব আব্দুল হাকিম রিন্টু, উপজেলা ছাত্রদল সভাপতি জুয়েল রানা প্রমুখ।

মোশারফ হোসেন বলেন, বিএনপি সবসময় দল-মত নির্বিশেষে সাধারণ মানুষের পাশে থাকার রাজনীতিতে বিশ্বাসী। যারা জামায়াত থেকে পদত্যাগ করে বিএনপির পতাকাতলে এসেছেন তাদেরকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি।

এলাকা: বগুড়া
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

বগুড়ায় বিএনপিতে জামায়াতের ২১ নেতাকর্মীর যোগদান

B
BN DESK | 23 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার