Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বগুড়ায় বিপুল পরিমাণ নকল বই জব্দ : গ্রেফতার ২

BN DESK
22 November 2025, 02:10 AM পড়তে ১ মিনিট

স্টাফ রিপোর্টার : গতকাল বৃহস্পতিবার রাতে শহরতলীর নিশিন্দারা কারবালা মাদরাসা সংলগ্ন এলাকার বাবুর বাড়ি থেকে বিপুল সংখ্যাক বিভিন্ন শ্রেণির নকল বই, ছাপাখানার প্লেট সহ দুই জনকে গ্রেফতার  করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার পুলিশ তাদের গ্রেফতার করে।

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ মো. হাসান বাসির জানান, বগুড়া সদরের দশটিকা-পশ্চিমপাড়ার  মো. শামীম হোসেন (৫৫) ও নিশিন্দারা কারবালা মাদরাসা সংলগ্ন এলাকার  বাবু (৬৪) বাড়ি ভাড়া নিয়ে নকল বই ছাপানোর কাজ করছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে পুলিশ অভিযান চালিয়ে মো. শামীম হোসেন, ও  মো. তরুনকে ঘটনাস্থল থেকে গ্রেফতার  করে। এসময় অন্য আসামীরা পালিয়ে যায়। পরে ৯ জনের নাম উল্লেখসহ আরও ২ থেকে ৩ জন অজ্ঞাত আসামির বিরুদ্ধে মামলা করা হয়েছে। ঘটনাস্থল থেকে বিভিন্ন শ্রেণির বই জব্দ করা হয়েছে।

এলাকা: বগুড়া বগুড়া সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

বগুড়ায় বিপুল পরিমাণ নকল বই জব্দ : গ্রেফতার ২

B
BN DESK | 21 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার