Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বগুড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা সাকিবকে গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন

BN DESK
06 November 2025, 05:00 PM পড়তে ১ মিনিট

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বগুড়া জেলার সাবেক সদস্য সচিব সাকিব খানকে গ্রেফতারের প্রতিবাদে আজ মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেল ৫টায় শহরের সাতমাথায় সাবেক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন শওকত ইমরান, আব্দুল আল সানি ও ভয়েস অব জুলাই বগুড়ার আহ্বায়ক আজিম উদ্দিন। এ সময় বক্তারা বলেন, সাকিব যদি কোন অন্যায় করে থাকে বা দোষী হয় তবে তাকে গ্রেফতার বা তার শাস্তি হলে আমাদের কিছু বলার নেই।

কিন্ত তাকে কোন কারণ ছাড়াই ভোররাতে যেভাবে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে তা আওয়ামী সরকারের কথাই মনে করে দেয়। আওয়ামী আমলে এভাবে গ্রেফতার ও নির্যাতন করা হতো। অথচ অন্তবর্তী সরকারের সময়ও এমন ঘটনা মেনে নেওয়া সত্যি দুঃখজনক।

এলাকা: বগুড়া বগুড়া সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

বগুড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা সাকিবকে গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন

B
BN DESK | 22 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার