Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বগুড়ায় ব্যবসায়ীর সাড়ে ৬ লাখ টাকা ছিনতাই

BN DESK
12 January 2026, 10:45 PM পড়তে ১ মিনিট

স্টাফ রিপোর্টার : বগুড়া শহরের সেউজগাড়ি এলাকায় এক ব্যবসায়ীর সাড়ে ৬ লাখ টাকা ছিনতাই হয়েছে। গতকাল রোববার রাতে শহরের সেউজগাড়ি পানির ট্যাংকি এলাকায় এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। ছিনতাইকারীর কবলে পড়া ব্যবসায়ী নজরুল ইসলাম শহরের গোহাইল রোডস্থ সুজকি মোটরসাইকেল শো-রুমের স্বত্বাধিকারী।

তিনি জানান, গতকাল রোববার রাত ৮টার পর শো-রুম বন্ধ করে সাড়ে ৬লাখ টাকা ব্যাগে নিয়ে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। রাত সোয়া ৮টার দিকে সেউজগাড়ি পানির ট্যাংকি এলাকায় পিছন থেকে মোটরসাইকেলে আসা দুই যুবক তার মোটরসাইকেলে পাশাপাশি ধাক্কা দেয়।

এতে তিনি মোটরসাইকেল থামালে কিছু বুঝে ওঠার আগেই টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে মোটরসাইকেলযোগে আসা দুই যুবক পালিয়ে যায়। ঘটনাটি মৌখিকভাবে থানা পুলিশকে জানানো হয়েছে।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনিরুল ইসলাম বলেন, মৌখিক অভিযোগের ভিত্তিতে আমরা আশেপাশের সিসি টিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা করছি। সিসি টিভি ফুটেজ হাতে পেলে পর্যালোচনা করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এলাকা: বগুড়া বগুড়া সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

বগুড়ায় ব্যবসায়ীর সাড়ে ৬ লাখ টাকা ছিনতাই

B
BN DESK | 12 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার