Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বগুড়ায় ব্যবসায়ী রানা হত্যা মামলার আসামির জামিন নামঞ্জুর

BN DESK
10 November 2025, 09:00 PM পড়তে ১ মিনিট

কোর্ট রিপোর্টার : বগুড়া শহরের জয়পুরপাড়ায় লোহা ব্যবসায়ী রানা মিয়া (৫৪) হত্যা মামলায় হাজতি আসামি ইনছান আলীর (৩২) জামিনের আবেদন নামঞ্জুর করা হয়েছে। সে জয়পুর পশ্চিমপাড়ার ফিরোজের ছেলে। আজ রোববার (২৬ অক্টোবর) বগুড়ার সিনিয়র দায়রা জজ মো. শাহজাহান কবির তার জামিনের আদেন নামঞ্জুর করেন।

উল্লেখ্য, শহরের পশ্চিম জয়পুরপাড়ার মৃত আজিজার রহমানের ছেলে লোহা ব্যবসায়ী রানা মিয়া তার বোনের বাসায় স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে দাওয়াত খেয়ে গত বছরের ১০ সেপ্টেম্বর রাত পৌনে ১২টার দিকে বাড়ি ফিরছিলেন। বাড়ির অদূরে ওই আসামিসহ অন্যান্য আসামিরা পূর্বশক্রতার জের ধরে তার ওপর চড়াও হয় এবং ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত করে।

আহত রানা মিয়াকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে নিহত রানা মিয়ার স্ত্রী রোজিনা বেগম বাদি হয়ে বগুড়া সদর থানায় এই মামলা দায়ের করেন।

এলাকা: বগুড়া বগুড়া সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

বগুড়ায় ব্যবসায়ী রানা হত্যা মামলার আসামির জামিন নামঞ্জুর

B
BN DESK | 27 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার