Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বগুড়ায় মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা’র উদ্বোধন

BN DESK
06 November 2025, 02:00 AM পড়তে ১ মিনিট

সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সার্বিক ব্যবস্থাপনায় বগুড়ায় শুরু হলো মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা । আজ শুক্রবার (৩ অক্টোবর) সকালে মোহাম্মদ আলী হাসপাতাল সংলগ্ন মাঠে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন বগুড়া প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক বগুড়া’র ভারপ্রাপ্ত সম্পাদক রেজাউল হাসান রানু।

সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সভাপতি গনেশ দাসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সহ সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক এস এম আবু সাঈদ, যুগ্ম-সাধারন সম্পাদক আব্দুল ওয়াদুদ, এনসিপি’র বগুড়া জেলা সমন্বয়কারী সদস্য রাফিয়া সুলতানা রাফি ও সুলতান মাহমুদ, সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ ফেরদৌসুর রহমান, নির্বাহী সদস্য মাহফুজ মন্ডল ও প্রতীক ওমর, বগুড়া ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আব্দুর রহীম, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, কার্যনির্বাহী সদস্য  সদস্য জহুরুল ইসলাম, সিনিয়র সাংবাদিক সবুর শাহ লোটাস, আবুল কালাম আজাদ, মোস্তফা মোঘল, গ্রীণ ইভেন্ট ম্যানেজমেন্টের স্বত্তাধিকারী আরিফ ওয়াহিদুল প্রমুখ। দোয়া পরিচালনা করেন সাংবাদ ইউনিয়ন বগুড়ার সদস্য মো. আবু মুসা।

মেলায় দেশীয় বিভিন্ন ক্ষুদ্র ও কুটির শিল্প পণ্যের পাশাপাশি শিশুদের বিনোদনের জন্য বিভিন্ন আকর্ষণীয় রাইড রয়েছে।

এলাকা: বগুড়া বগুড়া সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

বগুড়ায় মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা’র উদ্বোধন

B
BN DESK | 03 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার