Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বগুড়ায় মোশারফের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে নন্দীগ্রামে বিক্ষোভ

BN DESK
29 November 2025, 10:45 PM পড়তে ১ মিনিট

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের বিএনপি মনোনীত প্রার্থী, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আলহাজ মোশারফ হোসেনের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে নন্দীগ্রামে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছেন।

আজ শনিবার (২৯ নভেম্বর) বিকেলে দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় বাসস্ট্যান্ডে উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি মো. আলোকজান্ডার, সাধারণ সম্পাদক শফিউল আলম সুমন, উপজেলা কৃষকদলের সভাপতি ইস্কেন্দার মির্জা মিঠু, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, পৌর কৃষকদলের সভাপতি সুশান্ত কুমার সরকার শান্ত, সাধারণ সম্পাদক আবু সাঈদ মিলন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক আবুবক্কর সিদ্দিক রঙ্গিন, যুগ্ম-আহ্বায়ক কোরবান আলী, মতিউর রহমান মুসা, ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুল হাকিম রিন্টু, পৌর স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব সিয়ামুল হক রাব্বী, আব্দুর রউফ রুবেল, যুগ্ম-আহ্বায়ক আরিফুল ইসলাম মজনু, পৌর যুবদলের আহ্বায়ক গোলাম রব্বানী, যুগ্ম-আহ্বায়ক মেহেদী হাসান শাহীন, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পালিন ও সাধারণ সম্পাদক নুরনবী প্রমুখ। বক্তারা অভিযোগ করেন, সাবেক এমপি মোশারফ হোসেনের বিরুদ্ধে বিভিন্ন যড়যন্ত্র ও অপপ্রচার চালানো হচ্ছে যাতে তার জনপ্রিয়তা ক্ষুণ্ন করা যায়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

বগুড়ায় মোশারফের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে নন্দীগ্রামে বিক্ষোভ

B
BN DESK | 29 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার