Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বগুড়ায় মৎস্যজীবী দলের হাফিজুরকে আমরা বিএনপি পরিবার’র সহায়তা প্রদান

BN DESK
24 November 2025, 09:14 PM পড়তে ১ মিনিট

আমরা বিএনপি পরিবার’র একটি প্রতিনিধি দল আজ সোমবার (২৪ নভেম্বর) বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুরস্থ বাড়িতে গিয়ে ইউনিয়ন মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান শেখকে আর্থিক সহায়তা দিয়েছে। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবার’র প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশে দেশের বিভিন্ন প্রান্তের দুঃস্থ মানুষদের এমন সহায়তা করে আসছে সংগঠনটি।

জানা গেছে, হাফিজুর রহমান শেখ ভবানীপুর মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছেন। তার হার্টে তিনটি ব্লক ধরা পড়েছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তার হার্টে বাইপাস অথবা রিং পড়াতে হবে। আমরা বিএনপি পরিবার’র পক্ষে বিএনপি মিডিয়া সেলের রাজশাহী ও রংপুর বিভাগের সমন্বয়কারী কালাম আজাদ হাফিজারের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন।

তার হাতে নগদ অর্থ তুলে দেন। এসময় কালাম আজাদ বলেন, বিএনপির তৃণমূলের একজন নেতা। তিনি চরম দুঃসময়ে দলকে আঁকড়ে ধরে থেকেছেন। আজ অসুস্থতার কারণে তার শোচনীয় অবস্থা। এসময় উপস্থিত ছিলেন-বিএনপি নেতা হাসানুল মারুফ শিমুল, ভবানীপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি মীর্জা আব্দুল বারী, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানান, যুগ্ম সম্পাদক মোকলেছার রহমান, আবদুস সাত্তার, আবু তাহের, আজাদ খন্দকার, তারিকুল ইসলাম, মামুন আহম্দে প্রমুখ।

এলাকা: বগুড়া বগুড়া সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

বগুড়ায় মৎস্যজীবী দলের হাফিজুরকে আমরা বিএনপি পরিবার’র সহায়তা প্রদান

B
BN DESK | 24 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার