Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বগুড়ায় যৌতুকের দাবিতে স্ত্রী নির্যাতনের দায়ে স্বামীর জেল-জরিমানা

BN DESK
11 November 2025, 03:00 AM পড়তে ১ মিনিট

কোর্ট রিপোর্টার : যৌতুকের দাবিতে স্ত্রীকে মারপিটসহ নির্যাতনের অভিযোগ এনে দায়েরকৃত মামলায় অভিযুক্ত স্বামী জাহাঙ্গীর আলমকে তিন বছরের সশ্রম কারাদন্ড এবং পাঁচ হাজার টাকা জরিমান, অনাদায়ে আরো ছয় মাসের বিনাশ্রম করাদন্ডাদেশ দেওয়া হয়েছে।

সাজাপ্রাপ্ত আসামি বগুড়ার ধুনট উপজেলার কাশিয়াহাটার মৃত হযরত আলীর ছেলে এবং সে পলাতক আছে। গ্রেফতারের পর থেকে তার বিরুদ্ধে সাজা কার্যকর হবে। বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নং-২ এর বিচারক জিয়া উদ্দিন মাহমুদ গতকাল বুধবার এই মামলার রায় দেন।

উল্লেখ, সাজাপ্রাপ্ত আসামি জাহাঙ্গীর আলম তার স্ত্রী মিনা খাতুনের সাথে ঘরসংসার করাকালে আসামি জাহাঙ্গীর আলম তার স্ত্রীর কাছে যৌতুক হিসেবে দুই লাখ টাকা দাবি করে। মিনা খাতুন তার স্বামীর দাবিকৃত যৌতুকের ওই টাকা এনে দিতে অপারগতা প্রকাশ করলে ২০২০ সালের ২৫ আগস্ট জাহাঙ্গীর আলম স্ত্রীকে মারপিটসহ নির্যতন চালিয়ে গুরুতর আত করে। আহত মিনা খাতুনকে থুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকৎসা গ্রহণ করেন।

এ ব্যাপারে মিনা খাতুন বাদি হয়ে তার স্বমীর বিরুদ্ধে এই মামলা দায়ের করেন। মামলাটি পরিচালনা করেন বাদি রাষ্ট্রপক্ষ পি এড. মোজাম্মেল হক।

এলাকা: বগুড়া বগুড়া সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

বগুড়ায় যৌতুকের দাবিতে স্ত্রী নির্যাতনের দায়ে স্বামীর জেল-জরিমানা

B
BN DESK | 08 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার