Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বগুড়ায় রুহানী হত্যা মামলায় ডাবলু ও মাশরাফি হিরোর রিমান্ড মঞ্জুর

BN DESK
10 November 2025, 12:00 AM পড়তে ১ মিনিট

কোর্ট রিপোর্টার : কলেজছাত্র আবু রুহানী (৩২) হত্যার অভিযোগ এনে দীর্ঘ ১৩ বছর পর দায়েরকৃত মামলায় গ্রেফতারকৃত আসামি কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু (৪৫) এবং জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক মাশরাফি হিরোকে (৩৫) জিজ্ঞাসাবাদের জন্য এক দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

এই মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের এসআই জিয়াউর রহমান ওই আসামিদেরকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের পুলিশ রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বগুড়া সদর আমলি আদালতের বিচারক মো. মেহেদী হাসান ওই আদেশ দেন।

উল্লেখ্য, গত ২০১৩ সালের ৩১ জানুয়ারি দুপুরে শহরের ফুলবাড়ী ভান্ডারী উচ্চ বিদ্যালয়সংলগ্ন রাস্তায় বগুড়ার এরুলিয়া মন্ডলপাড়ার আবু বক্করের ছেলে ও বগুড়া সরকারি আজিজুল হক কলেজের সমাজ বিজ্ঞানের অনার্স ৩য় বর্ষের ছাত্র আবু রুহানীকে (৩২) হত্যা করা হয়। এ ব্যাপারে দীর্ঘ ১৩ বছর পর নিহত আবু রুহানীর বাবা আবু বক্কর বাদি হয়ে হত্যা মামলা দায়ের করেন।

এলাকা: বগুড়া বগুড়া সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

বগুড়ায় রুহানী হত্যা মামলায় ডাবলু ও মাশরাফি হিরোর রিমান্ড মঞ্জুর

B
BN DESK | 07 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার