Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বগুড়ায় রেলওয়ে কলোনিতে যৌথ বাহিনীর অভিযানে মাদকসহ গ্রেফতার ৯

BN DESK
02 November 2025, 09:00 PM পড়তে ১ মিনিট
বগুড়ায় রেলওয়ে কলোনিতে যৌথ বাহিনীর অভিযানে মাদকসহ গ্রেফতার ৯

স্টাফ রিপোর্টার : বগুড়া শহরের রেলওয়ে কলোনিতে আজ বৃহস্পতিবার মাদকবিরোধী অভিযান চালিয়েছে সেনাবাহিনী ও পুলিশ। দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত টানা দুই ঘণ্টা চলে এ অভিযান। এসময় অর্ধশতাধিক বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও টাকা উদ্ধার করা হয়। অভিযান চলাকালে ৯ জনকে গ্রেফতার করা হয়। অভিযানে এলাকার প্রায় প্রতিটি বাড়ি থেকেই কমবেশি মাদকদ্রব্য উদ্ধার হয়।

অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর বলেন, অভিযানে ১৭ বোতল দেশীয় মদ কেরু ও তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়। এছাড়াও উদ্ধার করা হয় মাদক বিক্রির আট হাজার টাকা। সেনাবাহিনী ও পুলিশের উপস্থিতি টের পেয়ে বড় ব্যবসায়ীরা বাড়িতে তালা ঝুলিয়ে পালানোর চেষ্টা করলেও তালা ভেঙে মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এসময় মাদক বিক্রির সঙ্গে জড়িত সন্দেহভাজন ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।

গ্রেফতারকৃতরা হলো-সুজন বাঁশফোড়, হৃদয় বাঁশফোড়, মিঠুন, কানটু, মোস্তফা, সাজু, রতন, রাজা ও নাহিদ।

এলাকা: বগুড়া বগুড়া সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

বগুড়ায় রেলওয়ে কলোনিতে যৌথ বাহিনীর অভিযানে মাদকসহ গ্রেফতার ৯

B
BN DESK | 18 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার