Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বগুড়ায় রোলারের নিচে চাপা পড়ে বৃদ্ধের মৃত্যু

BN DESK
30 December 2025, 08:16 PM পড়তে ১ মিনিট

স্টাফ রিপোর্টার : বগুড়ায় রোড রোলারের নিচে চাপা পড়ে আক্তার হোসেন (৬৫) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বেলা আড়াইটার দিকে শহরের জব্বার ক্লাব মোড়ের কাছে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আক্তার হোসেন বগুড়া শহরের জলেশ্বরীতলার হাফিজুর রহমান সড়ক এলাকার মরহুম ময়েজ উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা করতোয়া’কে জানান, ওই সময় বৃদ্ধ আক্তার হোসেন বাজার থেকে সবজি কিনে ব্যাগে নিয়ে হেঁটে বাড়ি ফিরছিলেন। তখন পিছন থেকে এসে বগুড়া পৌরসভার ব্যবহৃত কমপক্ষে ১০ টন ওজনের একটি রোড রোলার নিয়ন্ত্রণ হারিয়ে আক্তার হোসেনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। দুর্ঘটনার পর রোড রোলারের চালক রোলার ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে। ঘটনাস্থলে যাওয়া বনানী পুলিশ ফাঁড়ির এসআই মো: কলিম উদ্দিন সরদার দৈনিক করতোয়া’কে বলেন, বৃদ্ধ আক্তার হোসেন বাজার করে ব্যাগ হাতে রাস্তায় হেঁটে বাড়ি ফিরছিলেন।

এ সময় রোলারটি পিছন থেকে এসে তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। সড়কে সংস্কার কাজ শেষে চালক রোলার নিয়ে পৌরসভায় ফেরার সময় এই দুর্ঘটনা ঘটে। তবে দুর্ঘটনার পর চালক পালিয়েছে। রোলারটি আটক করা হয়েছে।

এলাকা: বগুড়া বগুড়া সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

বগুড়ায় রোলারের নিচে চাপা পড়ে বৃদ্ধের মৃত্যু

B
BN DESK | 30 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার