Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বগুড়ায় র‌্যাবের হাতে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

BN DESK
02 November 2025, 06:00 PM পড়তে ১ মিনিট

স্টাফ রিপোর্টার: বগুড়ায় ধর্ষণ মামলার প্রধান আসামি মোঃ শফিকুল ইসলাম (৩৪)কে গ্রেফতার করা হয়েছে। আজ সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে র‌্যাব-১২, সিপিএসসি, বগুড়ার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে শাজাহানপুর উপজেলার বড়নগর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

র‌্যাব সূত্র জানায়, ধৃত শফিকুল শাজাহানপুর উপজেলার গয়নাকুড়ি গ্রামের গোলাম হোসেনের ছেলে। গ্রেফতারের সময় তার কাছ থেকে ১টি  মোবাইল ফোন ও ১টি সিম উদ্ধার করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব আরও জানায়, পিতৃহীন ও বুদ্ধি প্রতিবন্ধি এক যুবতীকে গত ২০ আগষ্ট বেলা ২ টার দিকে শাজাহানপুরের রহিমাবাদ দক্ষিণ পাড়ায় একটি বাড়িতে ডেকে নিয়ে গিয়ে আটকিয়ে রেখে শফিকুল তাকে ধর্ষণ করে। পরে ধর্ষণ মামলায় শফিকুলকে আসামি করা হয়।

এলাকা: বগুড়া বগুড়া সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

বগুড়ায় র‌্যাবের হাতে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

B
BN DESK | 06 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার