Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বগুড়ায় শিমুল হত্যা মামলায় ববি শোন এ্যারেস্ট, হাজতে প্রেরণ

BN DESK
05 November 2025, 06:00 PM পড়তে ১ মিনিট

কোর্ট রিপোর্টার : দেশব্যাপী বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গত ৪ আগস্ট বগুড়া শহরের ঝাউতলা বড়গোল সড়কে ছাত্র-জনতার মিছিলে হামলা চালিয়ে শিমুল হত্যার অভিযোগ দায়েরকৃত মামলায় বগুড়া শহর (কার্যক্রম নিষিদ্ধ) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কারাবন্দি আসামি ওবায়দুল হাসান ববিকে (৫৬) পুনঃগ্রেফতার (শোন এ্যারেস্ট) দেখানো হয়েছে।

এই মামলার তদন্তকারী কর্মকর্তা বগুড়া সদর থানার এসআই তয়ন কুমার মন্ডল ববিকে পুনঃগ্রেফতারের জন্য সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বগুড়া সদর আমলি আদালতে আবেদন করেন। আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ওই আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান ববিকে পুনঃগ্রেফতারের আদেশ প্রদানসহ হাজতি পরোয়ানামূলে কারাগারে প্রেরণের আদেশ দেন। তিনি শহরের জলেশ্বরীতলার মৃত ইসাহাক আলীর ছেলে।

 

এলাকা: বগুড়া বগুড়া সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

বগুড়ায় শিমুল হত্যা মামলায় ববি শোন এ্যারেস্ট, হাজতে প্রেরণ

B
BN DESK | 24 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার