Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বগুড়ায় সিলিন্ডার গ্যাসের মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে ভোক্তা অধিকারের অভিযান

BN DESK
03 January 2026, 08:13 PM পড়তে ১ মিনিট

স্টাফ রিপোর্টার : সিলিন্ডার গ্যাসের সংকট ও মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে আজ শনিবার (৩ জানুয়ারি) বগুড়ার শাজাহানপুর উপজেলা ও সদর উপজেলার বিভিন্ন পর্যায়ের গ্যাস বিক্রয় কেন্দ্রে ভোক্তা অধিকারের অভিযান পরিচালিত হয়। অভিযান চলা কালে দুই প্রতিষ্ঠানের ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এসময় সকল প্রতিষ্ঠানের সিলিন্ডার গ্যাসের ক্রয়-বিক্রয়ের পাকা রশিদসহ সরকার নির্ধারিত মূল্যে সিলিন্ডার গ্যাস বিক্রয় হচ্ছে কিনা তা তদারকি করা হয়।

তদারকি কালে শাজাহানপুর উপজেলার আবির আরাফাত স্টোরের সত্ত্বাধিকারী মোহাম্মদ আশরাফুলকে ক্রয়-বিক্রয়ের রশিদ সংরক্ষণ না করার দায়ে পাঁচ হাজার টাকা এবং সদর উপজেলার তিনমাথা এলাকার বগুড়া সিলিন্ডার এক্সচেঞ্জ পয়েন্টের সত্ত্বাধিকারী মো. রফিকুল ইসলামকে ক্রয়-বিক্রয়ের রশিদ সংরক্ষণ না করা এবং সরকার নির্ধারিত মূল্যের অধিক মূল্য সিলিন্ডার গ্যাস বিক্রয় করার দায়ে ৩০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।

তদারকিকালে সকল ব্যবসা প্রতিষ্ঠানকে সরকার নির্ধারিত সকল আইন মেনে চলার নির্দেশ দেয়া হয়। এ সময় ক্যাবের সাধারণ সম্পাদক ফজিলাতুন্নেছা ফৌজিয়া এবং জেলা পুলিশের একটি টিম সার্বিক  সহযোগিতা করে।

এলাকা: বগুড়া বগুড়া সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

বগুড়ায় সিলিন্ডার গ্যাসের মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে ভোক্তা অধিকারের অভিযান

B
BN DESK | 03 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার