Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বগুড়ায় স্বামীর দ্বিতীয় বিয়েতে ক্ষুব্ধ  হয়ে লিঙ্গ কেটে দিলেন স্ত্রী 

BN DESK
09 November 2025, 05:00 PM পড়তে ১ মিনিট

স্টাফ রিপোর্টার : বগুড়ায় দ্বিতীয় বিয়ে করায় স্বামী মো. রাজুর (৪২) হাত-পা বেঁধে লিঙ্গ কর্তনের অভিযোগ উঠেছে প্রথম স্ত্রী তানজিলার বিরুদ্ধে। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে সদর উপজেলার নিশিন্দারা ইউনিয়নের বারপুর স্কুলপাড়ায় এ ঘটনা ঘটে। রাজু বারপুর স্কুলপাড়া এলাকার হাচেন আলীর ছেলে।

তিনি পেশায় গাড়িচালক। ঘটনার পর স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে রাজু দ্বিতীয় বিয়ে করেন। এ নিয়ে তার প্রথম স্ত্রী তানজিলার সঙ্গে দীর্ঘদিন ধরে তার পারিবারিক কলহ চলে আসছিল। ঘটনার দিন রাতে গাড়ি চালিয়ে সকালে বাড়ি ফিরে ঘুমিয়ে পড়েন রাজু। এসময় প্রথম স্ত্রী ওড়না দিয়ে তার হাত-পা বেঁধে লিঙ্গ কর্তন করেন বলে অভিযোগ পাওয়া গেছে।

বগুড়া সদর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) হাসান বাসির ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লিঙ্গ কর্তনের শিকার রাজু ঢাকায় চিকিৎসাধীন। এ ব্যাপারে এখনো কোন অভিযোগ পাওয়া যায়নি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

 

এলাকা: বগুড়া
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

বগুড়ায় স্বামীর দ্বিতীয় বিয়েতে ক্ষুব্ধ  হয়ে লিঙ্গ কেটে দিলেন স্ত্রী 

B
BN DESK | 25 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার