Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

BN DESK
11 November 2025, 12:00 AM পড়তে ১ মিনিট

স্টাফ রিপোর্টার: বগুড়া সদরের গোকুল এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। আজ রোববার (২৮ সেপ্টেম্বর) রাত সোয়া ৯ টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, বগুড়ার শিবগঞ্জ উপজেলার পাকুড়তলা মেঘাখর্দ এলাকার মনতেজার রহমানের ছেলে জিহাদ (১৮) ও  রহবল এলাকার ওয়াজেদের ছেলে আবির (১৮)।

ঘটনাস্থলে যাওয়া সদর থানার এস আই আব্দুস সালাম জানান, শহরের মমইন এর দিক থেকে মোটরসাইকেল যোগে ফেরার পথে তারা দুর্ঘটনার কবলে পড়েন। এসময় মহাসড়কের ডিভাইডারের সাথে ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী জিহাদ ও আবির নিহত হন। এছাড়া আহত হয়েছে অন্য মোটরসাইকেলে থাকা আরও দুইজন। তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা দৈনিক করতোয়া’কে জানান, রাত ৯ টার দিকে তিনটি মোটরসাইকেলে ৬ জন উঠে মমইন এর দিক থেকে মোকামতলার দিকে যাচ্ছিল। এসময় তারা বেপরোয়া গতিতে সাপের মত এঁকিয়ে বেকিয়ে দ্রুত গতিতে যাচ্ছিল। এসময় একটি মোটরসাইকেলে থাকা ২ জন পার হয়ে গেলেও অপর দুই মোটরসাইকেলে থাকা ৪ জন দুর্ঘটনার শিকার হয়।

এর মধ্যে একটি মোটরসাইকেল মহাসড়কের ডিভাইডারের সাথে সজোরে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই জিহাদ ও আবির নামে দুই যুবক নিহত হয়। এছাড়া অন্য মোটরসাইকেলে থাকা ২ জন গুরুতর আহত হয়। খবর পেয়ে হাইওয়ে ও সদর থানার পুলিশ এসে লাশ দুটি উদ্ধার করে। সেইসাথে আহত দু’জনকে ওই হাসপাতালে ভর্তি করে দেয়। বগুড়া সদর থানার ওসি হাসান বাসির দৈনিক করতোয়া’কে জানান, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে যায়। তিনি বলেন পরে হাইওয়ে পুলিশ আইনী ব্যবস্থা নেয়।

এলাকা: বগুড়া বগুড়া সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

B
BN DESK | 28 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার