Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বগুড়ায় হত্যা মামলার আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় কোর্ট ইন্সপেক্টর বদলি

BN DESK
10 November 2025, 11:00 PM পড়তে ১ মিনিট

স্টাফ রিপোর্টার: বগুড়া আদালতে পুলিশের কাছ থেকে জোড়া হত্যা মামলার আসামি রফিকুল ইসলাম পালিয়ে যাওয়ার ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগে বগুড়া কোর্ট ইন্সপেক্টর মোসাদ্দেক হোসেনকে বদলি করা হয়েছে। এর আগে দায়িত্ব অবহেলার অভিযোগে আরও ৬ পুলিশ সদস্যকে আদালত থেকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।

বগুড়া জেলা পুলিশ সুপার জেদান আল মুসা কোর্ট ইন্সপেক্টর মোসাদ্দেক হোসেনের  বদলির বিষয়টি গতকাল নিশ্চিত করে বলেন গত বুধবার তাকে বদলি করে পুলিশ হাসপাতালে সংযুক্ত করা হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন পুলিশ হাসপাতালের ইন্সপেক্টর শহিদুল ইসলাম।

প্রত্যাহারকৃত অন্য ৬ পুলিশ সদস্য হলেন, আদালত হাজতখানার ইনচার্জ সহকারী টাউন উপ-পরিদর্শক (এটিএসআই) গোলাম কিবরিয়া, আতাহার আলী, আব্দুর রাজ্জাক, কনস্টেবল দেলোয়ার হোসেন,কনস্টেবল দুলাল মিয়া, কনস্টেবল জাকির হাসান। তাদের প্রত্যাহার করা হয়

এর আগে গত সোমবার বগুড়া চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের হাজতখানা হতে জেলা কারাগারে প্রেরণের আগে বিকেল ৪টার দিকে কৌশলে পালিয়ে যায় আসামি রফিকুল ইসলাম। পালানোর সময় তার হাতে হ্যান্ডকাপ ছিলনা। কৌশলে হান্ডকাপ খুলে পালিয়েছিল সে। ধৃত  রফিকুল ইসলাম বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার চকপাড়া গ্রামের নছির আকন্দের ছেলে। এরপর গত মঙ্গলবার রাত ৯টার দিকে ডিবির একটি টিম আদমদিঘী উপজেলার বাগিচাপাড়া এলাকায় অভিযান চালিয়ে পলাতক আসামি রফিকুল ইসলামকে পুনরায় গ্রেফতার করে।
  

 

এলাকা: বগুড়া
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

বগুড়ায় হত্যা মামলার আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় কোর্ট ইন্সপেক্টর বদলি

B
BN DESK | 25 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার