Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বগুড়ায় ৪ হাজার পিস ইয়াবাসহ দুই মাদককারবারি গ্রেফতার

BN DESK
06 December 2025, 09:53 PM পড়তে ১ মিনিট

স্টাফ রিপোর্টার : বগুড়ায় চার হাজার পিস ইয়াবাসহ দুই মাদককারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) সদস্যরা। গ্রেফতারকৃতরা হলো বগুড়ার সোনাতলা উপজেলার শালিখা গ্রামের মুনজুল হক (৪৫) ও কক্সবাজারের টেকনাফ উপজেলা মহেষ খালিয়াপাড়ার মনির আহমদ (৪৬)। গতকাল শুক্রবার বিকেল থেকে রাত পর্যন্ত অভিযান চালিয়ে যাত্রীবাহী বাস থেকে ৪ হাজার পিচ ইয়াবা উদ্ধার করা হয়। 
আজ শনিবার (৬ ডিসেম্বর) সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের উপ-পরিচালক জিললুর রহমান। তিনি জানান, শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে বগুড়ার মোকামতলা-সোনাতলা রাস্তায় শিবগঞ্জ উপজেলার  সাব্বিজান মোড়ে পুলিশ বক্সের সামনে সোনাতলাগামী যাত্রীবাহী বাস তল্লাশি করা হয়। এসময় বাসযাত্রী মুনজুল হককে আটক করে তার জ্যাকেটের পকেট থেকে দুই হাজার পিচ ইয়াবা উদ্ধার করা হয়।

এর আগে শুক্রবার বিকেল ৪টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কে শাজাহানপুর উপজেলার বেতগাড়ী এলাকায় বগুড়াগামী যাত্রীবাহী বাস তল্লাশি করে যাত্রী মনির আহমেদকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে প্যান্টের পকেটে দুই হাজার পিচ ইয়াবা পাওয়া যায়।

মাদকদ্রব্য অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের উপপরিচালক জিললুর রহমান বলেন, গ্রেফতার দুইজনের নামে বগুড়ার শিবগঞ্জ ও শাজাহানপুর থানায় পৃথক দু’টি মামলা দায়ের করা হয়েছে।

এলাকা: বগুড়া বগুড়া সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

বগুড়ায় ৪ হাজার পিস ইয়াবাসহ দুই মাদককারবারি গ্রেফতার

B
BN DESK | 06 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার