Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বগুড়ায় ৫টি ধারালো অস্ত্রসহ ২ যুবক গ্রেফতার

BN DESK
04 December 2025, 06:16 PM পড়তে ১ মিনিট

স্টাফ রিপোর্টার : বগুড়ায় ৫টি ধারালো অস্ত্রসহ দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ভোরে সদরের বড় সরলপুর ধাপপাড়া এলাকায় পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।

পুলিশ সূত্র জানায়, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর, সদর সার্কেল বগুড়ার নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহফুজ আলম ও সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে বড় সরলপুর গ্রামে অভিযান চালিয়ে মৃত হেলাল উদ্দিনের ছেলে তৌফিক আল সানি (২০)কে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

এরপর তার ঘর হতে ৪টি ধারালো দেশীয় অস্ত্র ও একটি কাঠের হকিস্টিক উদ্ধার করা হয়। পরে ধৃত তৌফিক আল সানির অপর সহযোগী মোঃ নাজিম (১৮)কেও গ্রেফতার করে একটি চায়নিজ কুড়াল উদ্ধার করা হয়। ধৃত নাজিম সদরের দিঘলকান্দি পশ্চিমপাড়ার মোঃ আনোয়ারের ছেলে। গ্রেফতার এই ২ জনের বিরুদ্ধে বগুড়া সদর থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।

 

এলাকা: বগুড়া বগুড়া সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

বগুড়ায় ৫টি ধারালো অস্ত্রসহ ২ যুবক গ্রেফতার

B
BN DESK | 04 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার