Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বগুড়ায় ৫শ’ পিস ইয়াবা ও গাঁজাসহ ৪ কারবারি গ্রেফতার

BN DESK
17 November 2025, 02:26 AM পড়তে ১ মিনিট

স্টাফ রিপোর্টার : বগুড়ায় ৫শ’ পিস ইয়াবা ও ২ কেজি গাঁজাসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গতকাল শনিবার ডিবি পুলিশ শহরতলীর বনানী এলাকা ও শহরের তিনমাথা এলাকা থেকে তাদের গ্রেফতার করে।

ডিবি সূত্র জানায়, গতকাল শনিবার সন্ধ্যা  সাড়ে ৫টার দিকে ডিবির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে শাজাহানপুর থানার বনানী ঢাকা-বগুড়া মহাসড়ক সংলগ্ন সোনার বাংলা হোটেল এর সামনে অভিযান চালিয়ে ৫শ’ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলো উপজেলার দাড়িকামারী পশ্চিমপাড়ার ফজলুল হকের ছেলে রুবেল প্রামানিক(৩৭) ও একই এলাকার তৈয়ব আলী সাকিদারের ছেলে হানিফ সাকিদার(৩০)। এ ঘটনায় শাজাহানপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

অপর দিকে, একইদিন দিনগত রাত সাড়ে ১২টার দিকে ডিবি পুলিশের আরেকটি টিম গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া শহরের পুরান বগুড়া তিনমাথা এলাকায় ফ্লাইওভারের নিচে অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃরা হলো, বগুড়া সদরের এরুলিয়া আমবাড়ি এলাকার মৃত মজিবর রহমান আকন্দের ছেলে বিশু (৩৭) ও শহরের চকসুত্রাপুর এলাকার ইতরাজ আলীর ছেলে জহুরুল ইসলাম(৪০)। গ্রেফতারকৃত বিশু’র বিরুদ্ধে ১টি মাদকের মামলা বিচারাধীন রয়েছে। আসামীদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের পূর্বক আদালতে প্রেরণ করা হয়েছে।

এলাকা: বগুড়া বগুড়া সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

বগুড়ায় ৫শ’ পিস ইয়াবা ও গাঁজাসহ ৪ কারবারি গ্রেফতার

B
BN DESK | 16 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার