Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বগুড়ায় ৬ কেজি গাঁজাসহ ৪ কারবারি গ্রেফতার

BN DESK
28 December 2025, 08:53 PM পড়তে ১ মিনিট

স্টাফ রিপোর্টার : র‌্যাব-১২,সিপিএসসি, বগুড়ার অভিযানে ৬ কেজি গাঁজাসহ ৪ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার সন্ধ্যা সোয়া ৭ টার দিকে র‌্যাব-১২ বগুড়ার সদস্যরা সদরের ঠেঙ্গামারায় টিএমএসএস মেডিকেল কলেজ এর সামনে রংপুর –ঢাকা মহাসড়কে অভিযান চালিয়ে ওই পরিমাণ গাঁজাসহ ৪ জনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলো, কুড়িগ্রামের ফুলবাড়ি থানার নাওডাঙ্গা ইউনিয়নের গোরক মন্ডপ গ্রামের মন্টু মিয়ার ছেলে আকুল মিয়া (৩৪), একই এলাকার মৃত. সমশের আলীর ছেলে মোঃ নজরুল ইসলাম (৩৫), বাছের আলীর মেয়ে রুবিনা খাতুন (৩৫) ও বাছের আলীর স্ত্রী বছিনা বেগম (৫২)। গ্রেফতার আসামিদেরকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

এলাকা: বগুড়া বগুড়া সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

বগুড়ায় ৬ কেজি গাঁজাসহ ৪ কারবারি গ্রেফতার

B
BN DESK | 28 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার