Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বগুড়া কেন্দ্রীয় বাসস্ট্যান্ডে দাঁড়িপাল্লায় ভোট চেয়ে সোহেলের গণসংযোগ

BN DESK
02 December 2025, 10:02 PM পড়তে ১ মিনিট

বগুড়া শহর জামায়াতের আমির বগুড়া-৬ (সদর) আসনে জামায়াতের প্রার্থী অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল বলেছেন, জামায়াত ক্ষমতায় গেলে সন্ত্রাস চাঁদাবাজমুক্ত পরিবহনবান্ধব পরিবেশ গড়ে তুলবে। যেখানে কোন সন্ত্রাস, চাাঁদাবাজ-দখলবাজ থাকবে না। আমরা ক্ষমতায় গেলে কর্মসংস্থান সৃষ্টি করবো। সেখানে কোন চাঁদাবাজ থাকবে না ইনশাআল্লাহ।

তিনি আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেলে বগুড়া পৌরসভার ১৫নং ওয়ার্ডের কেন্দ্রীয় বাসস্ট্যান্ড এলাকায় গণসংযোগ ও পথসভায় এ কথাগুলো বলেন। শ্রমিক কল্যাণ ফেডারেশন সড়ক পরিবহন শাখা সভাপতি এজাজ আহম্মেদ আসলামের সভাপতিত্বে গণসংযোগ ও পথসভায় আরও বক্তব্য রাখেন-শহর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আ স ম আব্দুল মালেক।

উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি অধ্যাপক রফিকুল আলম, শ্রমিক কল্যাণ ফেডারেশন শহর শাখার সভাপতি আজগর আলী, শহর অফিস সম্পাদক মাওলানা আব্দুল হালিদ বেগ, আইন সম্পাদক এড. শাহীন মিয়া, শ্রমিক নেতা নুর আলম, আব্দুল হাকিম, দীন ইসলাম প্রমুখ।

এলাকা: বগুড়া বগুড়া সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

বগুড়া কেন্দ্রীয় বাসস্ট্যান্ডে দাঁড়িপাল্লায় ভোট চেয়ে সোহেলের গণসংযোগ

B
BN DESK | 02 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার