Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

BN DESK
29 January 2026, 10:36 PM পড়তে ১ মিনিট

বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার প্রদান অনুষ্ঠিত হয়েছে ৷ প্রতিষ্ঠানের নিজস্ব খেলার মাঠে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১১ পদাতিক ডিভিশনের জেনারেল কমান্ডিং অফিসার এবং বগুড়া এরিয়ার এরিয়া কমান্ডার ও প্রতিষ্ঠানটির প্রধান পৃষ্ঠপোষক মেজর জেনারেল তৌহিদুল আহমেদ, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি।

এছাড়াও, উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল রাজু আহমেদ, এসজিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের যোগ্য ও ভালো মানুষ হিসাবে গড়ে তুলতে নিয়মিত পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।

তিনি বলেন, সৃজনশীল সহশিক্ষা কার্যক্রম আমাদের উপহার দেবে প্রচণ্ড প্রাণশক্তিতে ভরপুর এক নতুন প্রজন্ম যারা দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার গতিকে আরও বেগবান করবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ কর্নেল মো. মাসুদ রানা, পিএসসি, পিএইচডি, শিক্ষকমণ্ডলীসহ বগুড়া সেনানিবাসের উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তাগণ, অভিভাবকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।

এলাকা: বগুড়া বগুড়া সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

B
BN DESK | 29 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার