Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বগুড়া জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলে ধুনট চ্যাম্পিয়ন

BN DESK
10 November 2025, 04:00 AM পড়তে ১ মিনিট

স্পোর্টস রিপোর্টার : বগুড়ায় জুলাই শহিদ স্মৃতি জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ধুনট উপজেলা ফুটবল দল চ্যাম্পিয়ন হয়েছে। আজ মঙ্গলবার (৭ অক্টোবর) শহীদ চাঁন্দু স্টেডিয়ামসংলগ্ন ফুটবল মাঠে অনুষ্ঠিত ফাইনালে তারা টাইব্রেকারে (৫-৪) বগুড়া সদর উপজেলাকে হারিয়ে শিরোপা জেতে।

জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত ফুটবল টুর্নামেন্টের তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল ম্যাচের নির্ধারিত সময়ে কোন দলই গোল পায়নি। আক্রমণ-পাল্টা আক্রমণের মধ্যে দিয়ে খেলার নির্ধারিত সময় শেষ হলে টাইব্রেকারে খেলার ফলাফল নির্ধারিত হয়। উভয়দলে একাধিক বিদেশি ফুটবলার অংশ নেন। খেলা শেষে চ্যাম্পিয়ন এবং রানার্সআপ দলের হাতে ট্রফি এবং প্রাইজমানি তুলে দেন রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ এনডিসি।

বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজার সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বগুড়ার পুলিশ সুপার জেদান আল মুসা। আমন্ত্রিত অতিথি ছিলেন রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আক্তার, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক আব্দুস সামাদ, নওগাঁ জেলা প্রশাসক আব্দুল আওয়াল, সিরাজগঞ্জ জেলা প্রশাসক নজরুল ইসলাম, নাটোর জেলা প্রশাসক আসমা শাহিন এবং জয়পুরহাট জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী।

অনুষ্ঠানে অন্যান্যের মাঝে টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক অতিরিক্ত জেলা প্রশাসক মেজবাউল করিম, বগুড়া জেলা বিএনপি’র সভাপতি রেজাউল করিম বাদশা, সদস্য সচিব আলমগীর হোসেন, বগুড়া জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব তোছাদ্দেক হোসেন, বগুড়া জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য খাজা আবু হায়াত হিরু, খালেদ মাহমুদ রুবেল, মাহফুজুল হক, মমিনুর রশিদ শাইনসহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, উপজেলা নির্বাহী অফিসারসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও শহিদ পরিবারের সদস্যরাও বিশেষভাবে আমন্ত্রিত ছিলেন।

চ্যাম্পিয়ন ধুনট উপজেলা দলের গোলরক্ষক রকি ম্যান অব দ্য ফাইনাল এবং ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন। এছাড়া টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের পুরস্কারও পেয়েছেন তিনি। ফাইনাল ম্যাচ দেখার জন্য সকাল থেকেই দর্শকরা মাঠে জড়ো হতে থাকেন।

খেলা শুরুর আগেই মাঠের চারপাশ এবং আশেপাশের বিল্ডিং এবং উঁচু জায়গায় হাজার হাজার দর্শক জমায়েত হয়। এমনকি অনেক দর্শক মাঠের গাছে উঠে খেলা উপভোগ করেন। এক পর্যায়ে দর্শকের চাপে একটি ডাল ভেঙে পড়ে কয়েকজন দর্শক আহত হন। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এলাকা: বগুড়া বগুড়া সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

বগুড়া জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলে ধুনট চ্যাম্পিয়ন

B
BN DESK | 07 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার