Logo
ট্রেন্ডিং: ৪৬ বিসিএসের বুধ-বৃহস্পতিবারের মৌখিক পরীক্ষা স্থগিত বগুড়ার আদমদীঘিতে গাঁজাসহ একজন গ্রেফতার এনসিপি নেত্রীকে হত্যার হুমকি, প্রকাশ করলেন হুমকিদাতার নম্বর জালিয়াতি মামলায় বগুড়া সোনাতলার ছাইফুল কারাগারে, স্ত্রীর জামিন

বগুড়া দুপচাঁচিয়ায় এক কেজি গাঁজাসহ ১ জন গ্রেফতার

R
নিজস্ব প্রতিবেদক
27 October 2025, 02:00 PM পড়তে ১ মিনিট
বগুড়া দুপচাঁচিয়ায় এক কেজি গাঁজাসহ ১ জন গ্রেফতার

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : দুপচাঁচিয়া থানা পুলিশ গতকাল শুক্রবার সন্ধ্যায় বিশেষ অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ শহিদুল ইসলামকে (৪৫) গ্রেফতার করেছে।

পুলিশ জানান, ঘটনার দিন সন্ধ্যায় গোপন সূত্রে খবর পেয়ে উপজেলার পোথাট্রি বাজার এলাকায় অভিযান চালানোর সময় দুপচাঁচিয়া-মোলামগাড়ি সড়কের পাকা রাস্তার পাশে সন্দেহজনকভাবে দাঁড়িয়ে থাকার সময় জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার দেউতাহার গ্রামের মৃত ফয়েজ উদ্দিন মন্ডলের ছেলে শহিদুল ইসলামকে আটক করেন।

এ সময় তার হেফাজত থেকে পলিথিন দিয়ে মোড়ানো ১ কেজি গাঁজা উদ্ধার করেন। এ সংক্রান্তে ঐ দিন রাতেই এস আই নিয়ামান নাসির বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেন। থানা অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম জানান, গ্রেফারকৃত আসামিকে আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

বগুড়া দুপচাঁচিয়ায় এক কেজি গাঁজাসহ ১ জন গ্রেফতার

R
নিজস্ব প্রতিবেদক | 13 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার